মুন্সীগঞ্জের শ্রীনগরে খাহ্রা আদর্শ কলেজ শাখা ছাত্রদল নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
খাহ্রা আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফ হোসেন আসিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদয় আহম্মেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জসিম মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি শফিক মোড়ল, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর আলম, বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর দেওয়ান, সিরাজদিখান উপজেলার ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, শ্রীনগর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শিবলু, সাবেক আহবায়ক ইসমাইল আহম্মেদ টিপু, নারী ও শিশু অধিকার ফোরামের বাড়ৈখালী ইউনিয়ন সভাপতি রাজিব হোসেন, ছাত্রদল নেতা তাহফিজুর রহমানসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ


এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ 




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































