নিজস্ব প্রতিবেদক : নতুন বছরের প্রথম দিনে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সারাদেশে সরকারের বই উৎসব কার্যক্রম পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১ জানুয়ারি) সকালে ঢাকার দোহার উপজেলার ১নং দোহার ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি হতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আব্দুল, আলিম বিশ্বাস, পৌরসভা আওয়ামী যুবলীগের আহবায়ক দেওয়ান মোশারফ হোসেন, সহ-সভাপতি সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ, কবির হোসেন, সহকারী শিক্ষক ফজলুর রহমান, বকুল সুলতানা, মিতা রায়, সাজেদা ইসলামসহ আরও অনেকে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































