ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা ফ্রেব্রুয়ারী) সকালে জয়পাড়া কলেজের আয়োজনে কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জয়পাড়া কলেজের গভর্নিং বডির সভাপতি আনোয়ার শফি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা যুব লীগের সভাপতি আলমাছ উদ্দিন, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাত হোসেন সুরুজ।
আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর পাপেল মাহমুদ নিজাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি সাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক সাইফ আল সাহাদ,জয়পাড়া কলেজের গভর্ণিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী সহ আরো অনেকে। পরে খেলায় অংগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আব্দুল রাহিম: 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































