সিংগাইর প্রতিনিধি : জেলার বিশেষ শাখা মানিকগঞ্জ সিংগাইর জোনের এএসআই মো. আনোয়ার হোসেনকে শ্রেষ্ঠ ডিএসবি অফিসার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন-পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম। সোমবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন আইন-শৃঙ্খলা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে জেলার বিশেষ শাখা মানিকগঞ্জ, সিংগাইর জোনে দায়িত্বরত এএসআই মো. আনোয়ার হোসেনকে সর্বোচ্চ গোয়েন্দা রিপোর্টের আলোকে জুন ২০২১ইং মাসের জন্য শ্রেষ্ঠ ডিএসবির অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, সদর সার্কেল ভাস্কর সাহা, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হকসহ জেলার সকল থানার অফিসার ইনর্চাজ উপস্থিত ছিলেন।
জেলা বিশেষ শাখা মানিকগঞ্জ সিংগাইর জোনে কর্মরত এএসআই মো. আনোয়ার হোসেন এর কাছে শ্রেষ্ঠ ডিএসবি অফিসার হওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন- এ পুরস্কারের মাধ্যমে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এসপি স্যার আমার কাজের মূল্যায়ন করায় আমি অনেক খুশি। সেই সাথে এসপি মহোদয়ের কাছে কৃজ্ঞতা জ্ঞাপন করছি।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































