নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারের বাহ্রা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও জাইকার যৌথ অর্থায়নে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে রোববার উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ছাউনি, ওয়াস ব্লক ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য বাউন্ডারি ওয়াল, নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের পক্ষে দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন এ কাজের উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াত হোসেন নান্নু, আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সরুজ আলম সুরুজ, দোহার উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নান, উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান তরুন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, সাধারণ সম্পাদক শহিদ খান, ঢাকা ট্যাক্সেস বারের সিনিয়র আইনজীবি এ্যাডভোকট জহিরুল ইসলাম বিপ্লব, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফাউন্ডার সদস্য মনির হোসেন ভূঁইয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এলজিডি (জাইকা)কর্মকর্তা উম্মে জোবায়দা আখতারসহ আরও অনেকে।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































