নাজনীন শিকদার : ‘পরিবর্তরশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যে ঢাকার দোহার উপজেলায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয় ।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় আলোচনা সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ সংস্থা (ইউনেস্কো) ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীতা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এদিবসটি নির্ধারণ করা হয়। পরে ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম সাক্ষরতা দিবস উদযাপন করা হয়।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































