নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে পদ্মা সরকারি কলেজের স্নাতক (সম্মান)২০২২-২৩ বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১জুন) সকাল ১০ টায় উপজেলার পদ্মা সরকারি কলেজের অডিটোরিয়াম রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় পদ্মা সরকারি কলেজের স্নাতক (সম্মান) ২০২২-২৩ বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। অনুষ্ঠানে পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ মো. জালাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার পাখি। উক্ত কলেজের হিসাববিজ্ঞান শাখার প্রভাষক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. ইদ্রিস আলী, মো.জিল্লুর রহমান, মো. সেলিম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এমারত হোসেন ইমরান, মো. আলমগীর হোসেন, ব্যবস্থাপনা বিভাগের তৌফিক আহম্মেদ, পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউট ও শিক্ষার্থীবৃন্দ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































