নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে সনাতন (হিন্দু) শিক্ষা প্রসারে ধর্মীয় গ্রন্থ শ্রী গীতা বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট উপজেলা শাখা। শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজে সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, বর্তমান অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল, ধর্মীয় পুরোহিত সুধীর চক্রবর্তী সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করা হয়।
সংগঠন থেকে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার রায়, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক রনি রাজবংশী, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক সুভ্র তালুকদার, সহ-সভাপতি মিঠুন বাউল, যুগ্ম-সাধারণ সম্পাদক অন্তর দাস, প্রচার সম্পাদক মানিক সরকারসহ চিত্ত রঞ্জন সরকার, পরান সরকার, বাদল রাজবংশী, অনিক মন্ডল, হৃদয় মন্ডল, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অসীম বিশ্বাস উৎস, সাধারণ সম্পাদক রিমন দাস, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চন্দন সরকার প্রমুখ।


Reporter Name 



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































