নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা ফটক হয়ে উপজেরার কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।
শোভাযাত্রাকালে নেতাকর্মীরা সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। সম্প্রীতি প্রতিষ্ঠার অঙ্গীকারে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জরো হয়ে সম্প্রীতি সমাবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলীমুর রহমান খান পিয়ারা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, পান্নু মিয়া, দেওয়ান তুহিনুর রহমান, আব্দুল মান্নান, শাহীন খান, মোশারফ মোল্লা, মীর আরিফ হোসেন, এস এম সাইফুল ইসলাম, হারুন-অর-রশিদ, আশরাফ আলী, দেবাশীষ চন্দ, পত্তনদার রাকিব, মোহাম্মদ রাশেদ খান, সুজন আহমেদ প্রমুখ।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































