নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের আলহাদিপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে মো.ইসলামের বাড়ি থেকে দেশীয় তৈরী একটি পুরাতন রিভলবারসহ ১ টি ইয়ারগান উদ্ধার করেছে নবাগঞ্জ থানা পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। মো. ইসলাম ওই গ্রামের নুরু মিয়ার ছেলে।
নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মিন্টু লস্কার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো.সিরাজুল ইসলাম শেখ এর নেতৃত্বে আলহাদিপুর গ্রামের ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ইসলামের নিজ বাড়ি বসত ঘর থেকে একটি ৮ ইঞ্চি রিভলবার ও ৪৪ ইঞ্চি ১ টি ইয়ারগান উদ্ধার করা হয়। এসময় পুলিশে উপস্থিতি টের পেয়ে ইসলাম পালিয়ে যায়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন,আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মো.ইসলাম খুব গোপনে অবৈধ অস্ত্র বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত আছে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি রিভলবার ও একটি ইয়ারগান উদ্ধার করেছে। ইসলামকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। মামলা প্রস্ততি চলছে।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































