নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৭ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার থানার মোড়, দোহার বাজার, সুতারপাড়া বাজার মেঘুলা বাজার, নারিশা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ৭টি মামলায় ৭ জনকে তিন হাজার তিনশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের নেতৃত্বে দোহার থানা পুলিশ।দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন পরিস্থিতি বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































