নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্তই চুড়ান্ত বলেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। শুক্রবার বিকেলে উপজেলার নয়াবড়ি ইউনিয়নের বাহ্রা ঘাট এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তৈয়বুর রহমান তরুনের পক্ষে নির্বাচনী আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, নৌকা প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক ও জননেতা সালমান এফ রহমানের প্রতীক তাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠণের নেতা কর্মীদের উচিৎ সকলে মিলে এই প্রতীকের পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে নিয়ে আসা। যেহেতু নৌকা প্রতীক জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন তাই তার সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না।
নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। তিনি বলেন, দোহারের আসন্ন ৫টি ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করে ঘরে ফিরতে হবে। তাহলে দোহারের মানুষ উপকৃত হবে।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াৎ হোসেন নান্নু, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতিকার সুরকার হাসান মতিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান পত্তনদার চিনু, দপ্তর সম্পাদক আবুল কাশেম, নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদসহ আরও অনেকে।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































