রিপন হোসেন: ঢাকার দোহারে হিন্দুধর্মাবলম্বীদের উৎসব কালি মাতার পূজা ও রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন উদযাপন করা হয়েছে। দোহার কেন্দ্রীয় শ্মশান মন্দিরে জয়পাড়া কেন্দ্রীয় শ্মশান মন্দিরের সার্বিক পরিচালনায় জাঁকজমকপূর্ণ ভাবে গত ২৬, ২৭ ও ২৮শে অক্টোবর এই লীলা কীর্তন ও কালি পূজা উদযাপন করেন হিন্দুধর্মাবলম্বীর সকল সম্প্রদায়ের মানুষ।
কালি পূজা অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেন গোস্বামী শ্রী রতন কুমার ভট্টাচার্য ও শ্রী প্রনব কুমার গোস্বামী। উক্ত আয়োজনে লীলা কীর্তন পরিবেশনা করেন, ফরিদপুর থেকে আগত মহাদেব পাল, নওগাঁ থেকে আগত শ্রীমতি শান্তনা মহন্ত ও মানিকগঞ্জ থেকে আগত তমা মন্ডল।
কালি পূজা উদযাপনে জয়পাড়া কেন্দ্রীয় শ্মশান মন্দির কমিটির সভাপতি বাবু নিতাই কর্মকার, সহ সভাপতি গোপাল পাল, সুবাস মোদক, সুমন মালাকার, যাদব দাস, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস সহ কার্যকরী কমিটির সকলে সার্বিক ভাবে সহযোগিতা করেন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































