ঢাকার দোহার উপজেলায় মেঘুলা থেকে তায়েবা আলো (২৪) নামে এক সন্তানের জননী নিখোঁজ রয়েছে। তিনি উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা গ্রামের এম এ অনন্ত রুবেলের স্ত্রী। এ ঘটনায় দোহার থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
বিবাহের পর থেকে স্বামীর সাথে বসবাস করে আসছেন। তিনি গত শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে নবাবগঞ্জ হাসপাতালের কথা বলে বের হয়। পরে বাড়িতে না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্ঠা করেন। কিন্ত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজনদের অবগত করে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ১৬ ডিসেম্বর দোহার থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজের স্বামী এম এ অনন্ত রুবেল। ডায়েরী নং-৭৮৯। জিডির তদন্তকারী কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তসহ নিখোঁজের সন্ধানে কাজ করছে পুলিশ
নিখোজ মহিলার স্বামী জানান, বাড়ী থেকে যাওয়ার সময় আলভি নামে আমার ৭ বছর শিশুকে সাথে নিয়ে যায়। আমার স্ত্রীর তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি , শারীরিক গড়ন হারকা-পাতলা,গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার ও চোখের বর্ণ কালো এবং ওজন ৫৫ কেজি।
কোন হৃদয়বান ব্যক্তি উক্ত নিখোঁজ মহিলা ও শিশু সন্তানের সন্ধান পেয়ে থাকলে ০১৯৫৬০০৭৭৭৯-০১৩২৭৪২৪৯৮৮ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন নিখোঁজ তায়েবা আলোর স্বামী এম এ অনন্ত রুবেল এবং সন্ধ্যানদাতা উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।


আব্দুল রাহিম 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































