সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : ফাঁকা বাড়িতে একা পেয়ে জনৈক এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ । ভুক্তভোগী ওই নারীর পিতা বাদী হয়ে শনিবার (১৫ অক্টোবর) মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন- উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাঁকা গ্রামের ইদ্রিস আলীর পুত্র ইমন (২৩), জহিরুল ইসলামের পুত্র রিফাত (১৮) ও মৃত অছিমুদ্দিনের পুত্র জসিম।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভিকটিমকে শুক্রবার বিকেলে একা বাড়িতে পেয়ে অভিযুক্ত ৩ জন মিলে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই নারী কৌশলে ছুঁটে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে এলাকাবাসী মিমাংসার কথা বলে জড়িত ইমন, রিফাত ও জসিমকে ডেকে আনে।
এ সময় উত্তেজিত জনতা জসিমকে বেধড়ক মারধর করে। অপর দু’জন পাশ্ববর্তী ঘরে আশ্রয় নেয়।
পরে খবর পেয়ে থানা পুলিশ অভিযুক্ত ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসার সময় বিক্ষুদ্ধ জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। জনৈক পৌর কাউন্সিলরকেও লাঞ্চিত করে।
অভিযুক্ত রিফাতের পিতা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আবুল হোসেন বলেন, আটককৃত ৩ জনকে কোর্টে চালান করা হয়েছে। ভিকটিমকে ২২ ধারার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম মোল্যা বলেন, ঘটনাটি দুঃখজনক। উত্তেজিত জনতা পুলিশের গাড়ীতে নয় , আসামীদের লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































