আব্দুল রাহিম: ঢাকার দোহারে বিসমিল্লাহ মুসলিম সুইটস মিষ্টান্ন ভান্ডারের শুভ উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৩ টার দিকে দোহার উপজেলা থানার মোড় সংলগ্ন নিলয় মার্কেটে এই মিষ্টান্ন ভান্ডারের উদ্বোধন করা হয়। এই মিষ্টান্ন ভান্ডারে রসগোল্লা, জিলাপি, চমচম, জলসীরা, রসমালাই, খাটি দুধের দই, সন্দেশ, মাওয়া সহ বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য পাওয়া যাবে।
দোকানের মালিক মো. আলমগীর জঙ্গী ও মো. সোহরাব হোসেনের আমন্ত্রণে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, দোহার পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আলমাছ উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক সাজ্জাত হোসেন সুরুজ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক রমজান হোসেন পিরু, উপজেলা আওয়ামী লীগের সদস্য স্বপন আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, পৌরসভার কাউন্সিলর ওয়াসিম চোকদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মো. সালাউদ্দিন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পত্তানদার মাসুদ , বিশিষ্ট সমাজ সেবক ইসলাম জঙ্গী, সুতারপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আয়নাল মোল্লা, মেঘুলা বাজার ব্যবসায়ী মেহেদী মাসুদ, সুরুজ বয়াতী, মাওলানা মুসলেম হোসেন, লিটন বেপারী সহ আরো অনেকে। পরে দোকানের ব্যাবসার সাফল্যে কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































