নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে ঢাকার দোহার উপজেলার কর্মহীন হয়ে পরা পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার হিসেবে শতাধিক শ্রমিককে খাদ্যসামগ্রীর সাথে লুঙ্গি ও পাঞ্জাবি দেওয়া হয়। দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা সাজ্জাত হোসেন সুরুজ, পৌরসভা ২নং ওয়ার্ড কমিশনার মো. আলমাছ, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার মাঝি, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদারসহ আরও অনেকে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































