সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারে আইএফআইসি ব্যাংক লি: উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে চারিগ্রাম বাজারস্থ নিশাত প্লাজার দ্বিতীয় তলায় ব্যাংকের নিজ কার্যালয়ে আইএফআইসি ব্যাংকের মানিকগঞ্জ শাখার জুনিয়র অফিসার মো. সোহরাব হোসেন এর সঞ্চালনায় আইএফআইসি ব্যাংক মানিকগঞ্জ শাখার ম্যানেজার মাসুদ পারভেজ খানের সভাপতিত্বে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চারিগ্রাম ইউপি চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান খান, চারিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ওহাব আলী পোদ্দার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন, বায়রা কলেজের প্রভাষক নোয়াব আলী, চারিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. দুলাল হোসেন, আওয়ামী-যুবলীগের চারিগ্রাম ইউনিয়নের সভাপতি দেওয়ান রিপন, চারিগ্রাম বাজার জুয়েলারী সমিতির সভাপতি মো. মানিক হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের চারিগ্রাম শাখার ইনচার্জ অনিক দে, বিশিষ্ট ব্যবসায়ী হাজী খলিলুর রহমান, চারিগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. দাদন মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল মান্নান, নিশাত প্লাজার স্বত্ত্বাধিকারী মো. ফারুক হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































