কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদের প্যাড, সিল ও চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্ম সনদ দেয়ার অভিযোগে শাহিন আলম (২৯) নামের এক যুবককে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। শাহীন আগানগর ইউনিয়ন পরিষদের পাশে আপডেট অনলাইন সার্ভিস সেন্টার নামে একটি দোকান পরিচালনা করছিল। সে পটুয়াখালী জেলার বাউফল থানার আব্দুস সালাম মিয়ার পুত্র।
আজ রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শাহ খুশী ও মেম্বারদের উপস্থিতিতে হাতেনাতে তাকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগানগর ইউনিয়ন পরিষদ থেকে জালিয়াতের ঘটনা জানানোর পরে পুলিশ সেখানে গিয়ে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































