মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদযাপন হয়েছে। এই অনুষ্ঠান উপলক্ষে বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ( ভূমি) সহকারী কমিশনার আব্দুল্লাহ রনি, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ ( ভূমি) সহকারী কমিশনার আবু রিয়াদ, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মুনসুর আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সবুজ হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































