সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ২৫ পুরিয়া হেরোইনসহ ইকবাল হোসেন (২৫) নামের এক যুবক আটক করেছেন থানা পুলিশ। শুক্রবার (১১ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভার ২নং ওয়ার্ড আজিমপুর মহল্লা থেকে তাকে আটক করা হয়। আটককৃত-মোহাম্মদ ইকবাল হোসেন ওই এলাকার মো. বাচ্চু মিয়া ওরফে বাচ্চু সাধুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ইকবাল হোসেন র্দীঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল । তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে হেরোইন বিক্রি করার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার উপ-পুলিশ পরির্দশক মো. তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করেন। আটককৃতের নামে সিংগাইর থানা আগেরও মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে পুলিশ উপ-পরিদর্শক মো. তারিকুল ইসলাম বলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরনের প্রস্তুতি চলছে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































