নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
ঢাকার জেলা বিএনপির কমিটিতে সভাপতি করা হয়েছে খন্দকার আবু আশফাককে। তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এই কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে এডভোকেট নিপুন রায় চৌধুরীকে।
এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি খনদকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, ব্যরিষ্টার ইরফান ইবনে আমান অমিকে সাংগঠনিক সম্পাদক করে নাম ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি মনোনীত হওয়া খন্দকার আবু আসফাক বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে মূল্যায়ন করেছেন। এ জন্য খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাই। আমাদের চেষ্টা থাকবে দলের নবীন এবং প্রবীণদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা।
কমিটির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী বলেন, দলের চেয়ারপারসন আমাকে যে সুযোগ দিয়েছেন সে জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। দলকে সুসংহত করতে চেষ্টা করব। ত্যাগী নেতাকর্মীদের নিয়েই কমিটি গঠন করব। দলের সবার সহযোগিতা চাই।
দলের শীর্ষ নেতাদের ধন্যবাদ জানাই। আশা করি এ কমিটি নতুন জাগরণ সৃষ্টি করতে পারবে। এবার আমাদের লক্ষ্য থাকবে সবাইকে সম্পৃক্ত করে কমিটি গঠন করা।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































