নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাইপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী একলাল উদ্দিন আহমেদ নির্বাচনী সভা করেছেন। শুক্রবার সন্ধায় উপজেলার হাতুরীপাড়া এলাকায় মোস্তাক আহমেদের বাড়িতে এ সভার আয়োজন করা হয়।
উঠানবৈঠকে বক্তারা বলেন, একলাল উদ্দিন আহমেদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে সব শ্রেণি পেশার মানুষের কাছে অতি পরিচিত একজন মুখ। তিনি এর আগে চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ইউনিয়নের অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি দলীয় মনোনয়নের যোগ্য প্রার্থী। যে কারণে আমরা আওয়ামী লীগের নীতি নির্ধারনী ফোরামের কাছে দাবি করছি এ ইউনিয়নের তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক। উঠানবৈঠকে বক্তব্য রাখেন মুস্তাক আহমেদ, নাজিম উদ্দিন, আমান উল্লাহ, শহিদুল ইসলাম সদর, খোরশেদ আলম প্রমুখ।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































