নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইস্রাফিলকে নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। জানা যায়, পুলিশ ও র্যাবের তালিকায় রয়েছে তার নাম। উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার স্বপন মাদবরের ছেলে ইস্রাফিল অনেকটা আত্মগোপনে থেকে বেশ কয়েকটি জেলায় অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানায় স্থানীয়রা।
খোঁজ নিয়ে আরও জানা যায়, সাভারে রয়েছে তার মাদক ব্যবসার বড় নেটওয়ার্ক। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের ক্ষমতা দেখিয়ে সাভারে চালিয়েছে মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকান্ড। এনিয়ে ইস্রাফিলের সাথে র্যাবের গুলি বিনিময় হয় বলে জানান স্থানীয়রা। মাঝে মাঝে ইস্রাফিলকে দোহারে দেখা গেলেও বেশিরভাগ সময় থাকেন অত্মগোপনে।
মাদক ছাড়াও নিরীহ ব্যক্তির উপর হামলার ঘটনার খবরও পাওয়া গেছে ইস্রাফিলের বিরুদ্ধে। এনিয়ে থানায় অভিযোগ করেন ভূক্তভোগীরা।
পুলিশ সূত্রে জানা যায়, দোহার থেকে বিপুল পরিমানে মাদকসহ ইস্রাফিল ধরা পরেছে কয়েকবার। দোহার থানায় মামলা রয়েছে একাধিক। গত ১/১২/২০১১ ইং তারিখে বিপুল পরিমানে মাদকসহ গ্রেপ্তারের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর ১(ক) ধারায় ইস্রাফিলের বিরুদ্ধে মামলা হয়। দোহার থানায় মামলা নং(২)। একইভাবে ২০১৪ সালের ২২ মে ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩২৪/৩২৬ ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে। দোহার থানার মামলা নং-১২।
এছাড়া গত ০২ ফেব্রুয়ারি ২০২০ এ ৩৬(১) এর ১০(খ)/৪১ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দোহার থানায় আরও একটি মামলা দায়ের হয়। যার মামলা নং-৪(২১)।
জানা যায়, বেশ কয়েকটি মামলায় পলাতক রয়েছেন ইস্রাফিল। এই মাদক ব্যবসায়ীর বিষয়ে ততপর রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































