মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে মডেল থানা বিএনপির নব গঠিত আহবায়ক কমটিরি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ এপ্রিল) সকালে মডেল থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর বিএনপির আহবায়ক, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্জ আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
পরিচিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মডেল থানা বিএনপির আহবায়ক মনির হোসেন মিনু, যুগ্ম আহবায়ক মো. শামীম হাসান, মো. মনিরুল হক মনির, সদস্য সচিব হাসমত উল্লা নবী, সদস্য মো. নাজিম উদ্দিন (ভিপি নাজিম), মো. সামসুল হক লিটন, সারোয়ার হোসেন, মেহবুব হোসেনসহ সাবেক বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতিগণ।
মনির হোসেন মিনুকে আহবায়ক ও হাসমত উল্লাহ নবীকে সদস্য সচিব করে ৩৬ সদস্য বিশিষ্ট একটি নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় আলহাজ্জ আমান উল্লাহ আমান বলেন, এমাসের ১৫ তারিখে ঢাকা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে মডেল উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। দলকে শক্তিশালী করার জন্য আপনারা দলের অতন্দ্র প্রহরী হয়ে প্রত্যেকেই কাজ করবেন।


Reporter Name 
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































