মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার (০৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই ঋণ বিতরণ করা হয়।
এসময় মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নাজিরপুর প্রকল্পের আওতায় ২৩ জুন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ৫লক্ষ্য টাকা ঋণের চেক বিতরণ করা হয়। এদের মধ্যে ২০জনকে ২০ হাজার আর ৩জনকে ৩০হাজার টাকা করে প্রদান করা হয়।
ঋণ বিতরণ অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা জিন্নাতুল রেহেনা, উচ্চমান সহকারী মো. সালাউদ্দিন, ইউনিয়ন সমাজকর্মী রিয়াজুল ইসলাম, হাসিনা পারভীন প্রমুখ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































