সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে জনৈক দ্বিতীয় শ্রেণির (১০) ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত খোকন সরকার ওরফে খোকলা (৬০) কে আটক করেছেন থানা পুলিশ। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রাম থেকে তাকে আটক করেন। আটককৃত খোকন সরকার ওই এলাকার মৃত. শনিরাম সরকারের ছেলে।
ভিকটিম জনৈক ছাত্রী জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফুসকা কিনে বাড়ি ফেরার পথে উৎপেতে থাকা খোকন সরকার মুখ চেপে তার শ্বয়ন কক্ষে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় সে কৌশলে ছুটে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। মুহূর্তে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মুরুব্বীরা থামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে জনৈক ছাত্রীর মা বুধবার থানায় অভিযোগ দায়ের করলে সাথে সাথে অভিযুক্তকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা ঘটনাটি নিশ্চিত করে বলেন ধর্ষণের চেষ্টার মামলার প্রস্তুতি চলছে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































