নাজমুল হোসেন অন্তর: বিএনপি দীর্ঘদিন ধরে তত্বাবধায়ক সরকার একদফা দাবি নিয়ে সরকার পতনের চেষ্টা করেছে। তাদের ওই দাবি পুরোপুরি ভেস্তেগেছে। তাদের সাথে জণগন নাই। তাদের দাবি এখন ফেইজবুক ইউটিউবে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি। সোমবার বিকালে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি পদ্মার তীর ঘেসে প্রতিষ্ঠিত বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, আপনারা নিশ্চিন্তে থাকেন আগামী জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মনে রাখবেন ফেইজবুক ইউটিউবে দাবি জানিয়ে সরকার পতন করা যাবে না।
এমপি বলেন, আজ আমার খুব ভালো লাগছে। আমি নির্বাচনের আগে এখানে এসেছিলাম, তখন এলাকাবাসী নদীর পাড় রক্ষার দাবি করেছিলো। আজ পদ্মার পাড় রক্ষা বাধ হয়েছে, আমি আমার কথা রেখেছি।
সালমান এফ রহমান বলেন, সাড়াবাংলাদেশ সহ দোহার-নবাবগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যপক উন্নয়ন হয়েছে। আমি দোহার-নবাবগঞ্জের উন্নয়নের জন্য যখনই প্রধানমন্ত্রীর কাছে কোন কিছু চেয়েছি তিনি কোনদিনও না করেননি। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশা আল্লাহ।
নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈবুর রহমান তরুনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো শহিদ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহসান খোকন শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরুজ আলম সুরুজ, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত হোসেন নান্নু, মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুল, ইউনিয়ন আ.লীগের সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিলুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































