নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. বাংলানিউজের জামালপুর ড্রিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে দোহার-নবাবগঞ্জের সাংবাদিক ও সুশিল সমাজ এ মানববন্ধন করেন।
নবাবগঞ্জ প্রেসক্লাব এর আয়োজন করেন। মানববন্ধন চলাকালীন সাংবাদিকরা নাদিম হত্যাকারীদের দ্রুত বিচার টাইবুনালে বিচার করে ফাঁসির কার্যকর করার দাবী জানান। এসময় বক্তরা বলেন, সন্ত্রাসীরা হুমকী আর হত্যা করে সাংবাদিকদের কলাম রুদ্ধ করতে পারবে না। বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন সাংবাদিকরা।
নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলীল, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, নবাবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজহারুল হক, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান, কার্যকারী সদস্য দৈনিক দেশ রুপান্তরের কাজী সোহেল, দৈনিক ভোরের কাগজের সাহিদুল হক খান ডাবলু, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের শেখ সালাউদ্দিন বাচ্চু, মানব জমিনের খালিদ হোসেন সুমন, একাত্তর টিভির ফারুক আহমেদ, দৈনিক ইত্তফাকের শাহিনুর রহমান তুতি, বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের আসাদুজ্জামান সুমন, দৈনিক আজকের পত্রিকার শেখ উল্লাস, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি শামিম হোসেন, বাংলা টিভির প্রতিনিধি আব্দুর রব বাবু, সাংবাদিক ফজলুর রহমান মানববন্ধনে অংশগ্রহণ করেন।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































