নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ এলাকায় অবস্থিত জুয়েল টিচিং হোম এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও বনভোজনের আয়েজন করেন জুয়েল টিচিং হোম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু কায়সার জুয়েল। বৃহস্পতিবার সকাল ৭ টা ৩০ মিনিটে উপজেলার পালামগঞ্জ বাজার থেকে কুমিল্লার উদ্দেশ্যে বাস ছাড়ে এবং বেলা ৩ টায় গন্তব্য স্থান ম্যাজিক প্যারাডাইস পার্কে পৌঁছায়। অনুষ্ঠানে ৬৮ জন সদস্য অংশ নেয়।

এসময় বনভোজনে খাওয়া-দাওয়ার সঙ্গে রাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।। খেলায় ১০ টি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, বাংলাদেশের খবর পত্রিকার দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি শেখ জোবায়ের, আদর্শ লাইব্রেরির প্রোপাইটার কামরুজ্জামান, সাপ্তাহিক নববাংলার স্টাফ রিপোর্টার ও দৈনিক খবরপত্র পত্রিকার দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি মো. কামাল হোসেনসহ আরও অনেকে।

জুয়েল টিচিং হোম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু কায়সার জুয়েল বলেন, জীবনে ব্যস্ততার মাঝে এধরণের আয়োজন নিয়ে আসে নতুন করে পথচলার উদ্দীপনা। নতুন করে ভালোবাসতে শেখায় দেশকে এবং দেশীয় সংস্কৃতিকে। ফলে এটি একটি মিলনমেলায় পরিণত হয়। আর একারণেই আমি এমন একটি বনভোজনের আয়োজন করেছি। আশা করছি বনভোজনের অনুষ্ঠানটি সবাইকে আনন্দ দিতে পেরেছে।



Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































