নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মাহবুবুর রহমান নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গত রবিবার (৭ মে) উপজেলার চুড়াইন ইউনিয়নের মরিচপট্টি এলাকার এঘটনা ঘটে। এঘটনায় ব্যবসায়ী মাহবুবুর রহমানের মামা মো. সিরাজুল হক নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
আহত ব্যবসায়ী মাহবুবুর রহমান নবাবগঞ্জ উপজেলার চূড়াইন ইউনিয়নের মরিচপট্টি এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
এজাহার সুত্রে জানা যায়, রবিবার দুপুরে প্রতিদিনের মতো মাহবুবুর দোহারের দুবলী এলাকায় তার নিজ দোকান থেকে নবাবগঞ্জের চুড়াইনের মরিচপট্টি নিজ বাড়িতে ফেরার জন্য মোটরসাইকেল যোগে রওনা দেন। গজারিয়া ব্রিজের পূর্ব পাশের পাকা রাস্তায় পৌঁছানোর মাত্র পূর্ব শত্রুতার জের ধরে মরিচপট্টি এলাকার ইমতিয়াজ উদ্দিনের ছেলে আলেকচানের নেতৃত্বে মাসুদ, রনি আহমেদ, সুমন, মামুন, সাব্বির মোড়ল সহ তাদের সঙ্গীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে মাহবুবুরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এখনো সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানাধীন গালিমপুর তদন্ত কেন্দ্রের এসআই মো. আমিরুল ইসলাম বলেন, এঘটনায় মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































