নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে নাসিম ভূইয়া নাম এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কার্তিকপুর বাজারের বাবু ও মুসলেমের দোকানের সামনে এঘটনা ঘটে। নিহত নাসিম উপজেলার কার্তিকপুর এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।
জানা যায়, শনিবার আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে নাসিম ভূইয়া নামে ওই ব্যক্তি হেটে যাচ্ছিল। হঠাৎ দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরন করে। পথেমধ্যে তার মৃত্যু হয়।
দোহার থানার ওসি তদন্ত এসএম কামরুজ্জামান জানান, নিহত নাসিম প্রায় দুই বছর আগে দেশের বাইরে থেকে বাংলাদেশে এলেও করোনার কারণে তার আর যাওয়া হইনি। তবে হত্যার প্রকৃত কারণ পুলিশ এখনো জানাতে পারেনি।
এ ঘটনায় মারুফ ও সুমন নামে দুই জনকে আটক করেছে। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































