নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে জোৎস্না মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত জোৎস্না মন্ডল উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শৈল্লা গ্রামের গোবিন্দ মন্ডলের স্ত্রী।
নবাবগঞ্জ উপজেলা সৎকার টিমের প্রধান অনুপম দত্ত নিপু জানান, জোৎস্না মন্ডল করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ সেপ্টেম্বর নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থান অবনতি হলে ১৮ সেপ্টেম্বর তাকে ঢাকা মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টা মারা যান তিনি।
উপজেলা সৎকার টিমের সদস্য কলাকোপা শ্মশানে মৃত দেহ সৎকার করেন। এসময় উপস্থিত ছিলেন সৎকার টিমের প্রধান অনুপম দত্ত নিপুম, বাসুদেব শীল, অর্জুন দাস, গনপতি বাড়ৈ, চিত্ত দাস, মিঠুন বাড়ৈ,, অমল দাস, সুধির শীল।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































