নিজস্ব প্রতিনিধি : মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি। প্রাণের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকসহ অসংখ্য ভাষা শহিদের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। এরই পথ ধরে বাংলা ভাষা পেল রাষ্ট্রীয় মর্যাদা।
এই দিনটি বাংলাদেশে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়। এরই ধারাবাহিকথায় গতকাল রবিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবদ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১মিনিটে শহিদ বেদীতে ফুল দিয়ে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম, ওসি সিরাজুল ইসলাম শেখ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সকাল থেকে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলা ভাষা, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকল শ্রেণিপেশার মানুষ কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অসংখ্য সহযোগী সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ হতে শ্রদ্ধা জানানো হয়। শেষে ঢাকা জেলা আওয়ামীলীগের পক্ষ হতেও শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সদস্য ইব্রাহিম খলিল, বাবু নন্দলাল সিং, জলিল বেপারী, দেওয়ান তুহিন, ফজলুল হক ফজল, ইউসুফ হারুণ টিপু, মনিরুজ্জামান তুহিন, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম, সেচ্ছাসেবকলীগ নেতা পলাশ চৌধুরী, জেলা পরিষদ সদস্য এস এম সাইফুল ইসলাম প্রমুখ।
অপর দিকে ঢাকার দোহার উপজেলায় ভাষা শহিদ স্মরণে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ , ওসি মো. মোস্তফা কামাল প্রমুখ।


Reporter Name 




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































