নিজস্ব প্রতিবেদক : “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বণার্ঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার জয়পাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে দোহার উপজেলার যুব উদ্যোক্তাদের মাঝে বিষয় ভিত্তিক প্রশিক্ষণের সমাপনী সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম খলিল সবুজ, উপজেলার জাতীয় যুব উন্নয়নের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































