নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে নানা উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আনসার ব্যাটালিয়ান, জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, পল্লী বিদ্যুৎ সমিতি সহ বিভিন্ন সংগঠন।
এছাড়া জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল সহ আরো অনেকে।


Reporter Name 

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































