নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া দোহার উপজেলার ৩ শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর পক্ষে এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ।
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও তিন দফা লকডাউনে উপজেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ে। ওই কর্মহীন মানুষের কষ্টের কথা বিবেচনা করে ৩ শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তৈল, পেঁয়াজ, লবণ দেওয়া হয়।
দোহার উপজেলা চেয়ারম্যান বলেন, করোনা মহামারিতে সারাদেশের ন্যায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও শ্রমজীবী মানুষকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা দেয়া হচ্ছে। বিশেষ করে ঢাকা-১ (দোহাার নবাবগঞ্জ) আসনের সাংসদ মাননীয় সাংসদ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমানের ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন মানুষকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, দোহার-নবাবগঞ্জে করোনা সংক্রমন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সংক্রমের ঝুঁকি থেকে বাঁচতে হলে সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরিধান করতে হবে। টিকার আওতায় আসতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. আল-সাইদ, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম. আব্দুল খালেক,উপজেলা যুবলীগের সভাপতি মু, আলমাস উদ্দিন, সুতারপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, বিলাসপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি রাশেদ চোকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসাইন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজামসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের কর্মীরা ।


Reporter Name 













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































