নিজস্ব প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস-২০২১ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে ঢাকার দোহারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের হল রুমে সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি হিসেবে ঐদিন সকাল নয়টায় স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, ভার্চুয়ালভাবে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান, সমাজসেবা কর্মকর্তা আবু নাঈমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































