নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়নশ্রী ইউনিয়নের তাশুল্লা উচ্চ বিদ্যালয় মাঠে ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশের যে কোনো দুর্যোগে মানুষের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করে।
বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, আওয়ামী লীগ সরকারের সময়েই দেশের মানুষ শান্তিতে বসবাস করে। দেশের এই ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবক লীগ জনগণের পাশে আছে। দেশের প্রতিটি জেলা- উপজেলা পর্যায়ে করোনাকালীন শুরু থেকে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে নেতাকর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কৃষিবিদ প্রদীপ চন্দ্র সরকার, হাজি আশরাফ আলী, অতুল সরকার জুয়েল, উপজেলার সভাপতি পলাশ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল প্রমুখ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































