নিজস্ব প্রতিবেদক : ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বিলাসপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণের উদ্বোধন করেন বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ চোকদার। সোমবার (২৮ মার্চ) বিলাসপুর ইউনিয়নবাসির মাঝে ন্যায্য মূল্য প্রতি জনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। পরে চেয়ারম্যানের পক্ষ থেকে সবাইকে গাড়ি ভাড়া দিয়ে দেয়া হয়।
এ সময় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ চোকদার বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীদের আর্থ সামাজিক উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে। সরকারের এসব সুযোগ সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরির্বতনে মনোনিবেশ হতে হবে। আজ যারা চাল নিতে এসেছে আমি জানি তাদের ভাড়া বাবদ কিছু টাকা খরচ করতে হবে, তাই আমার পক্ষ থেকে সেই খরচটুকু বহন করে আরও কিছুটা সহযোগীতার হাত বাড়ালাম। আমি সব সময়ই চাইবো, জনসাধারণের মাঝে থেকে সবার সুখ দুখের সাথী হতে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































