নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে দোয়া, মিলাদ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতে ফুল দিয়ে দিনটি উদযাপন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমতের সভাপতিত্বে সাবেক গণপরিষদের সদস্য আবু মো. সুবেদ আলী টিপু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ড. মো. সাফিল উদ্দিন মিয়া, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দিন, মরিয়ম মোস্তফা শিমু, মোশারফ মোল্লা, মীর আরিফ হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ সুজন বাবুসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


Reporter Name 
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































