সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার ৩ নং ওয়ার্ড পূর্ব আজিমপুর আজিজ পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মৃত. কালাম মিয়ার ছেলে সবুজ (৩৩), আহত হয়েছেন- একই এলাকার জানে আলম এর ছেলে জহির (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী ঢাকা মেট্রো ন-১১-১৮৬৪ ট্রাকের সাথে মানিকগঞ্জগামী একটি মোটরসাইকেল ঢাকা মেট্রো হ-৫২-৪৫৬১ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল ধুমরে-মুচরে গিয়ে মোটরসাইকেল আরোহীসহ ২ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন।
দ্রুত ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মোটরসাইকেল আরোহী সবুজকে মৃত ঘোষণা করেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ট্রাকসহ চালক আটক হয়েছেন। ঘাতক ট্রাক চালক মনির হোসেন (৩০) মানিকগঞ্জ সদর থানার বেতিলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা বলেন- আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































