কাজী সোহেলঃ রাতের ভোটের অবৈধ জালিম সরকারকে হঠাতে নতুন প্রজন্ম ও তরুণদেরকে এগিয়ে আসারা আহ্বায়ন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোন অন্যায়কে আর প্রশ্রয় দেয়া হবে না। যে কোনমূল্যে অবৈধ সরকারকে ঠেকাতে হবে। জালিম সরকার মানুষকে মামলা দিয়ে আন্দোলন ঠেকিয়ে রাখতে চায়। এসময় তিনি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে তরুণদের প্রতি আহ্বানও জানান। গতকাল রবিবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গণতন্ত্র পূণরুদ্বারসহ দশ দফা দাবিতে “ঢাকা জেলা বিএনপি কতৃক আয়োজিত” পদযাত্রা কর্মসূচির অংশ বিশেষ নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এস কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের সমস্ত ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সব অর্থ লুটপাট করে শেষ করে দিচ্ছে এই অবৈধ সরকার। আওয়ামী লীগের অনেকের পায়ের সেন্ডেল পড়ার ক্ষমতা ছিলো না, তারা দেশের মানুষের রক্ত চুষে নিয়ে এখন বড় বড় অট্রালিকা বানিয়েছে।
মহাসচিব বলেন, আমরা বাংলাদের মানুষ অত্যন্ত সংকটময় মুহূর্ত কাটাচ্ছি। এ সংকট বিএনপির, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সংকট নয় এ সংকট দেশের মানুষের সংকট। চালের দাম কমছে না। চাল ডাল তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম অনেক উর্ধ্বগতি মানুষ ঠিকমত খেতে পায়না। এখন কোন কথা বলা যায় না। কথা বললেই জেলে যেতে হয়। বিএনপির এমন কোন নেতা নাই, যে তার নামে মামলা নাই।
ফখরুল বলেন, ১৫ বছর ধরে আওয়ামীলীগ ক্ষমতায় বসে আছে। কেউ কোন কথা বলতে পারছে না। দেশে কোন স্বাস্থ্যসেবা নাই। দেশের মানুষের কোন উপকার হচ্ছে না। তারা দেশে আবার নতুন নির্বাচনের পাঁয়তারা করছে। বলছে দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না এই বলে বেআইনী ভাবে আবার ক্ষমতায় আসতে চায়। এ দেশের জনগণ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন।
পরে শহীদ মিনার থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে বক্সনগরের দিকে পদযাত্রা শুরু করেন মির্জ ফখরুল ইসলাম।
সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. নিপুন রায় চৌধরী। পদযাত্রায় ঢাকা জেলার ধামরাই, সাভার, দোহার, নবাবগঞ্জ উপজেলাসহ আশুলিয়া, কেরানীগঞ্জ মডেল, কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































