কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে মডেল থানা ইসলামি আন্দোলনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মেম্বারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দলটি। আজ রোববার সকাল ১১টায় জিনজিরাস্থ মডেল থানা ইসলামি আন্দোলনের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মডেল থানা ইসলামি আন্দোলনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মেম্বার তার লিখিত বক্তব্য জানান, তিনি শাক্তা ইউনিয়নের মধ্যেরচর এলাকা থেকে চারবার নির্বাচিত মেম্বার। তার এলাকার একটি চক্র তার সুনাম নষ্ট করার জন্য তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে ষড়যন্ত্রমূলক নানা অপ-প্রচার চালাচ্ছে। ওই চক্রটির অন্যতম হোতা মোঃ সজীব (২৮) মধ্যেচর এলাকায় মানুষের জমিদখলসহ নানা অপকর্মের সাথে জড়িত। তার অপকর্মের প্রতিবাদ করলে কয়েক দিন আগে সজীব তার বিরুদ্ধে মডেল থানায় একটি মামলা করে। এতে পুলিশ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পরেরদিন তিনি আদালত থেকে জামিনে বের হন।
তিনি আরও বলেন, চক্রটি শুধু তার বিরুদ্ধে মামলা দিয়েই দিয়েই ক্ষান্ত হননি। ওই চক্রটি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য স্থানে তাকে ভূমিদস্যু ও গ্যাস সংযোগ দুর্নীতির সাথে যুক্ত করে তার বিরুদ্ধে নানা অপ-প্রচার চালাচ্ছে।
তিনি ভূমিদস্যু ও গ্যাস দুর্নীতির বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করে জানান, মধ্যেচর এলাকায় ভূমিদস্যুদের তাড়ানো ও তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যই ওই চক্রটি তাকে ভূমিদস্যু বানানোর চেষ্টা চালাচ্ছে। বরং তার নিজের অনেক জমি ভূমিদস্যুরা দখল করে নিয়েছে।
আর গ্যাস সংযোগ বিষয়ে তিনি জানান, বৈধভাবেই সরকারিভাবে মধ্যেরচর এলাকায় গ্যাস সংযোগের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সরকারিভাবেই সেটা বন্ধ করে দেয়া হয়। এই ব্যাপারে তার কোনো হাত নেই।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা ইসলামি আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জিনজিরা ইউনিয়ন ইসলামি আন্দোলনের সভাপতি মোঃ সোহরাব হোসেন, ঢাকা জেলা যুব আন্দোলনের সভাপতি মোঃ মেরাজ হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আল-আমিন প্রমুখ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































