নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে ঢাকা জেলা বিএনপির নির্দেশনায় ঢাকার দোহার উপজেলা বিএনপির একাংশ পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার লটাখোলা আজহার আলী ও মোজাহার আলী ম্যানশনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপি’র একাংশের সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা বিএনপি’র একাংশের সাধারণ সম্পাদ খন্দকার শাহিন মাহমুদ, পৌরসভা বিএনপির সভাপতি রেজাউল হালিম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মনির, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন হিটু,সহ-সাংগঠিনিক সম্পাদক মোরাদ হোসেন, ঢাকা জেলা যুবদলের সদস্য শিপন মোল্লা, ঢাকা জেলা যুবদলের সহ-সম্পাদক মো. শাহাদাত হোসেন, পৌরসভা যুবদলের সদস্য জোবায়ের আহম্মেদ অন্যান্য নেতা কর্মীরা


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































