নিজস্ব প্রতিবেদকঃ দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুতারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল( ৭০) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।
তার ছোট ছেলে সুলতান মোহাম্মদ আতিক নববাংলাকে জানান, গত দুদিন আগে তার বাবার করোনা পজিটিভ হয়। অক্সিজেন এর মাত্রা কমে গেলে তাকে দ্রুত আনোয়ার খান মর্ডান হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































