নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে বিশ্ব ভোক্তা দিবসের অধিকার দিবস ২০২১ পালন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সুজাহার বেপারী, সরকারি জয়পাড়া পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক এসএম খালেক, কৃষি কর্মকর্তা মো. মামুন, প্রাণি সম্পদ কমর্কতা শামীম হোসেন, দোহার থানার এস আই মাসুম লাভলু, দোহার প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুর রহমান টিপু, প্রকল্প বাস্তবায়ন কমর্কতা আবু আলো সাইয়িদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল ফয়েজ, যুব উন্নয়ন অফিসার শামসুন্নাহার খান, সালেহ বেগম, স্বর্নালী রহমান, প্রমূখ।
এসময় বক্তারা বলেন, পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা প্রদানে যে কোনো অনিয়ম, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। এছাড়াও খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা প্রয়োজন। একই সঙ্গে জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিক দূষন রোধ করি। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি অনুষ্ঠিত হয়।


Reporter Name 
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































