শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে শিক্ষকের যৌন হয়রানীর প্রতিবাদে প্রাক্তন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগরের রাঢ়ীখাল ইউনিয়নে স্যার জগদিশ চন্দ্র বসু ইনিস্টিটিউশন কলেজের অধ্যক্ষ ফরহাদ আজিজ ও সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানী ও আপত্তিমূলক কথা বলায় প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১০ টা পর্যন্ত শ্রীনগর-দোহার সড়কে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় অভিভাবক ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরাও অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ৭১ ব্যাচের আব্দুর রশিদ খান, ৭০ ব্যাচের কবি ঢালী আমিরুল ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আহমেদ আলী ঢালী, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রেজাউন হোসেন ঢালী, অভিভাবক তাইজুল ইসলাম সিকদার, ছাত্রী তানহা ইসলাম তনিমা।
এ সময় আন্দোলনরত প্রাক্তন শিক্ষার্থীরা মুল অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেন ছাড়াও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরহাদ আজিজের অপসারণের দাবী তোলেন। এর আগে গেলো ১১ সেপ্টেম্বর সকালে একই দাবিতে প্রতিষ্ঠানটির ছাত্র ছাত্রীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছিলো।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































