সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জ সিরাজদিখানে সংগ্রাম-স্বাধীনতা,প্রেরণায় বঙ্গমাতা, প্রতিপাদ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৯৩তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, দুঃস্থ অসহায়,আশ্রিত,নির্যাতিত,বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের সেলাই মেশিন বিতরণ, আর্থিক সহায়তা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীর। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিষনার (ভ’মি) উম্মে হাবিবা ফারজানা, সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা আঞ্জুমান আরা, সিরাজদিখান উপজেলা কৌশলী রোজাউল ইসলাম,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্র,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড.আবু সাঈদ ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা.গুল রাওশান ফিরদৌসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































