নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১০১৬ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯০৯ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হরগোবিন্দ সরকার অনুপ।
মঙ্গলবার সকালে ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানায়, গত ৩১ মে ২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠালে সেখান থেকে নতুন করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে নবাবগঞ্জে উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ১০১৬ জন। করোনায় আক্রান্ত হওয়া ৪ জনের চিকিৎসাসহ সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সেই সাথে সংক্রমণের ঝুঁকি এড়াতে তাদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯০৯ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































